

নীলফামারী প্রতিনিধি :নীলফামারীর সৈয়দপুরে বাড়ি দখলের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এটি ঘটেছে শহরের মুন্সিপাড়ার তেজপাতা গাছ এলাকায়। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে পাঁচ জন। এরা হলেন ইমরানুল হক রাজু, সীমা সরকার, আলফা খাতুন, মোঃ রেজা ও ফাইয়াজুল হক সাজু।আহতরা সকলেই সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত পুলিশকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেছে। পুলিশের অবস্থান বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান পরিস্থিতির আর যেন অবনতি না ঘটে সেজন্য এমন উদ্যোগ নেয়া হয়।ষাটার্ধ গৃহবধু জরিনা খাতুন জানান এদিন দুপুর বেলা আমাদের বাড়ির পুরুষ সদস্যরা ব্যবসার কাজে বাজারে অবস্থান করছিল। বাড়ির মহিলা সদস্যরা নিচ্ছিল রান্নার প্রস্তুতি। এমন সুযোগে প্রতিবেশি সম্পাদক জুয়েল সরকার ও তার ভাড়াটে ২০/২৫ জন নারী পুরুষ দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির পিছন দরজা দিয়ে ঢুকে বাড়ি দখলের পায়তারা করছিল। এমন অবস্থায় বাড়ির মহিলারা বাধা দিলে প্রতিপক্ষরা আমাদের এলোপাথাড়ি লাঠি দিয়ে আঘাত করে। এতে সীমা সরকার ও আলফা খাতুন আহত হয়। পরে খবর পেয়ে পুরুষ সদস্যরা বাড়িতে এসে ঘটনার বিষয়ে প্রতিপক্ষ জুয়েল সরকারের কাছে জানতে চাইলে তিনি আমাদের বাড়ি তাদের বাড়ি বলে দাবি করে এবং দখল ছাড়ার জোর হুমকি দেয়। তার এ কথার প্রতিবাদ করলে আবারো সংঘর্ষ বাধে। এ সময় জুয়েল সরকার ও তার বাহিনীর মারপিটে ইমরানুল হক রাজু, মোঃ রেজা ও ফাইয়াজুল হক সাজুসহ পাঁচ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে । এর পর তারা তাদের নিরাপদ স্থানে চলে যায়।বাড়ি মালিক ও রপ্তানিকারক ব্যবসায়ি ফাইয়াজুল হক সাজু বলেন বাড়ির বিষয়ে দীর্ঘদিন থেকে প্রতি জুয়েল সরকার ও তার পরিবারের সংগে বিবাদ চলে আসছে। আমি বিষয়টির সঠিক বিচার পেতে আদালতের দারস্থ হই। আদালত দোতরফা শুনানি শেষে অপরপক্ষের প্রতি নিষেধাজ্ঞা জারি করে। তার পরেও জুয়েল সরকার প্রভাব খাটিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আজ( গত ২২ এপ্রিল) বাড়ি দখলের চেষ্টা চালায়। এদিকে প্রতিপক্ষ জুয়েল সরকারের মন্তব্য জানতে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় তার বক্তব্য মিলেনি। তবে তার নিকট আত্নীয় বলে পরিচিত কয়েকজন জানান জুয়েল সরকারদের বাড়ি অপরপক্ষ দীর্ঘদিন ধরে দখলে রেখেছে। আজ সেখানে দরজার কাজ করতে গেলে অন্যপক্ষ বাধা দেয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।