

বিশিষ্ট ঠিকাদার, যুবলীগ নেতা এবং মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ডিজেল আহমেদকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। ডাক বিভাগের মাধ্যমে রেজিস্ট্রি করা খামে করে এ হত্যার হুমকি দেওয়া হয়।ঘটনাটি ঘটেছে রংপুর সিটি কর্পোরেশন এলাকায়।গত সোমবার (২২ এপ্রিল) বিকেলে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন যুবলীগ নেতা ডিজেল আহমেদ।এ বিষয়ে ডিজেল আহমেদ জানান, দুপুরে বাসায় ভাত খাওয়ার জন্য গেলে, ডাকবিভাগ থেকে একটি রেজিস্ট্রি করা খাম এসেছে বলে জানান তার স্ত্রী। সেই চিঠির খাম খুলে দেখেন সাদা কাফনের কাপড়ে হত্যা করার বিষয়ে লেখা রয়েছে। চিঠিতে লেখা ছিলো ,ডিজেল মৃত্যুর জন্য প্রস্তুত থাক। যে কোনো সময় তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করবি। তোর জন্য সামান্য কাফনের কাপড় উপহার দিলাম ‘প্রস্তুত থাক’। এমনই সাদা কাফনের কাপড়ে মৃতুর হুমকি দিয়ে খামে করে চিঠি বাড়িতে পাঠিয়ে দেয় এক যুবলীগ নেতাকে। খামের এক পাশে প্রেরকের স্থানে আব্দুল জলিল এবং রংপুর নগরীর কটকিপাড়া এলাকা উল্লেখ করা হয়েছে। সেই সাথে প্রেরকের ঠিকানার নিচে একটি মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে।খোজ নিয়ে জানা যায় নাম ও ঠিকানা ভূল রয়েছে.এ বিষয়ে ডিজেল আহমেদ জানান, বিষয়টি যেহেতু হত্যার হুমকি, তাই তিনি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি জিডি করেছেন।আরপিএমপি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাসির বিল্লাহ জানান, ডিজেল আহমেদকে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির বিষয়ে একটি জিডি পেয়েছি। তদন্ত প্রক্রিয়াধীন আছে, দোষীদের খুজে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জানান তিনি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।