

সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলের মারধরে প্রাণ গেল বাবারসম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের একের পর এক ঘুষিতে মৃত্যু হয়েছে বাবার। নির্মম এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে। পরে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।সোমবার (২৯ এপ্রিল) ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ছেলের মারধরে নিহত ওই বৃদ্ধের নাম কুলানধাইভেলু (৬৫)। বৃদ্ধের ছেলে সন্তোষ তাকে মারধর করেছিলেন। পরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। মারধরের কয়েক দিন পর গত ১৮ এপ্রিল হাসপাতালে মৃত্যু হয় তার।ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, একটি বেঞ্চের ওপর বসে আছেন বৃদ্ধ। একপর্যায়ে হেঁটে তার সামনে এসে বৃদ্ধের মুখে এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করেন এক যুবক। মার খেয়ে পড়ে গেলেও বাবাকে রেহাই দিচ্ছেন না ওই ছেলে।একসময় তাকে থামতে দেখা যায়। মারের চোটে বৃদ্ধের নাক-মুখ থেকে রক্ত বেরোতে থাকে। তিনি বেঞ্চের ওপরে এক দিকে হেলে পড়ে যান। পরে আবার ফিরে এসে তাকে লাথি-ঘুষি মারতে শুরু করেন।এদিকে বৃদ্ধকে মারতে দেখে পরিবারের সদস্যরা ছুটে আসেন। যুবককে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর অসুস্থ, আহত বৃদ্ধকে বসিয়ে ডাকাডাকি করতে শুরু করেন পরিবারের সদস্যরা। কিন্তু বৃদ্ধ তাতে কোনো সাড়া দেননি। তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন।এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় প্রথমে একটি অভিযোগ করা হয়েছিল। পরে তা তুলে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে বৃদ্ধের মৃত্যুর পর আবার যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।