অপরাধ


ভায়রার প্রতারণার টাকা আদায় অপহরণ, অতঃপর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ মে ২০২৪, ০২:২০ অপরাহ্ন, শনিবার

ভায়রার প্রতারণার টাকা আদায় অপহরণ, অতঃপর
ভায়রার প্রতারণার টাকা আদায় করতে অপহরণ করা হয় আনোয়ার হোসেনকে। অপহরণ ঘটনায়  চক্রের মূল হোতা খোকন হাজীসহ সাতজনকে আটক করেছে র‍্যাব।

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে অপহরণ চক্রকে আটকের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় শটগান, রিভলবার, ৮ রাউন্ড গুলি ও  নগদ টাকা। 

শুক্রবার (৩ মে) সকালে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে লেফটেনেন্ট কর্নেল ফিরোজ কবির জানান, অপহরণের শিকার আনোয়ারের ভায়রা মোস্তফা হাওলাদার ২০১৭ সালে কষ্টিপাথর ব্যবসায়ী খোকন হাজীকে নকল কষ্টিপাথর ও ধাতব মুদ্রা দিয়ে ৯৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর থেকে খোকন হাজী তার বাহিনী নিয়ে মোস্তফা হাওলাদারকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে পহেলা মে ভায়রা আনোয়ার হোসেনকে ফতুল্লা থেকে অপহরণ করে ৯৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আনোয়ারের পরিবার ১৭ লাখ টাকা দিলেও মুক্ত করতে পারেনি তাকে। পরে র‍্যাব অভিযান চালিয়ে আনোয়ারকে উদ্ধার করে। 




জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা

টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।