

স্বামীকে কিডনি দিয়ে প্রাণ বাচিয়েছিলেন গৃহবধূ। তবে স্বামীর প্রাণরক্ষা করতে পারলেও নিজে বাঁচতে পারলেন না তিনি। ছিনতাইকারীর হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে গৃহবধূর। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । নিহত ঐ গৃহবধূর নাম ববিতা আক্তার (৩২)। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাইপাইল মণ্ডলবাড়ী এলাকার নাদিম মণ্ডলের স্ত্রী মৃত ববিতা।সোমবার রাত আনুমানিক ১টার সময় সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ববিতার ।পুলিশ সূত্রে জানা গেছে , গত ১৫ এপ্রিল ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ফুচকা খেতে বের হন ববিতা। এরপর ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ফুচকা খাওয়া শেষে অটোরিকশা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় আশুলিয়ার পলাশবাড়ি এলাকার শাহরিয়া গার্মেন্টসের সামনে পৌঁছালে মোটরসাইকেল করে দুই ছিনতাইকারী চলন্ত রিকশায় ববিতার ব্যাগ ও গলার চেন ধরে টান দেয়। এতে ববিতা চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে পথচারীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ববিতা আক্তারের দেবর কাদের হৃদয় জানান, তার ভাইয়ের দুইটা কিডনি নষ্ট হলে অক্টোবর মাসে ভাবি একটি কিডনি দিয়ে তাকে আবার সুস্থ করে তোলেন। কিন্তু ছিনতাইকারী আঘাতে ৭ দিন হাসপাতালে ভর্তি থাকার পরে তার মৃত্যু হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।