

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে, সুপারি চুরির সন্দেহে দুই শিশুকে পাশবিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠেছে।হারাটি ইউনিয়নের ওকড়াবাড়ির খামারবাড়ি এলাকায়, শুক্রবার (১৭ মে) রাতে শিশু নির্যাতনের এই ঘটনা ঘটে।নির্যাতিত শিশু আসিফ (৮) ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে এবং আরেক শিশু শরিফুল (৯) একই এলাকার আমিনুর ইসলামের ছেলে। তারা দুইজনেই হারাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।স্থানীয় সূত্রে জানা যায় , সুপারি চুরির সন্দেহে ওই দুই শিশুকে সুকৌশলে ডেকে নিয়ে বেধড়ক কিল-ঘুসি ও লাঠি দিয়ে পেটায় সাগর ভ্যান্ডার নামক এক ব্যক্তি। এছাড়াও তাদের হাত পা বেঁধে, মুখে গামছা ও টেপ পেঁচিয়ে মোটরসাইকেলের রডের তালা দিয়ে পেটায় ওই অভিযুক্ত ব্যক্তি। এতে ওই দুই শিশু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী শিশু দুটিকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই হাসপাতালেই তারা চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত সাগর ভ্যান্ডার একই এলাকার মৃত-আইয়ুব আলী ভেন্ডারের ছেলে।নির্যাতের শিকার আসিফ জানান, ‘আমরা সুপারি চুরি করি নাই। কিন্তু সাগর চাচা আমাদেরকে কায়দা করে তুলে নিয়ে যায়। আমি তার মাইর সহ্য করতে না পেরে তার পা ধরতে চেয়েছি’। নির্যাতিত অপর শিশু শরিফুল বলেন, ‘আমাদের গলায় ছুরি রেখে আমরা সুপারি চুরি করেছি তা স্বীকার করতে বাধ্য করানো হয়। কিন্তু আমরা তো চুরি করি নাই। আমরা এর বিচার চাই'।এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত সাগর ভ্যান্ডার একজন মাদকসেবী ও বখাটে যুবক। এক সময় সাগর তার পিতার ভ্যান্ডারী পেশায় (দলিল লেখক) নিয়োজিত হয়। তবে সে মাদক ব্যবসার সাথেও জড়িত বলে অভিযোগ করেন স্থানীয় অনেকেই। এ বিষয়ে অভিযুক্ত সাগরের মুঠোফোনে যোগাযোগ করা হলে, সে কলটি কেটে দেয় এবং ফোন বন্ধ করে রাখে।এদিকে এ ঘটনায়, ওই নির্যাতিত শিশুদের একজনের মা লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে’।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।