.jpg&w=3840&q=75)

আবুল কাশেম রুমন, সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঢাকাদক্ষিণে স্বামী বাড়ি ফেরার পথে এক গৃহবধূ গণর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।সিলেটের গোলাপগঞ্জে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রোববার (২ জুন) রাত সাড়ে ৮টায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ কতৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার।সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৩০ মে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাবার বাড়ি সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে স্বামীর বাড়ি ঢাকাদক্ষিণের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যোগে রওয়ানা দেন গণধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূ। বাড়িতে এসে স্বামীকে না পেয়ে পুনরায় ওই সিএনজি অটোরিকশায় সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে সুকৌশলে সিএনজি অটোরিকশা চালক নাদির আহমদ ও তার এক সহযোগী গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকায় নাদির আহমদের বাড়িতে নিয়ে আটকে রাখেন ওই গৃহবধূকে।পুলিশ জানায়, ওই দিন দিবাগত রাত ২টার দিকে নাদির আহমদের বাড়িতে কোন লোকজন না থাকায় বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে রাত ভর জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে আসামি নাদির। পরবর্তীতে ফজরের আজানের পর রাত সাড়ে ৪টার দিকে নাদির আহমদ ওই গৃহবধূকে পৌর শহরের চৌমুহনীতে আদিল মার্কেটে তার সহযোগী ছালিক আহমদের কাছে নিয়ে আসে। আদিল মার্কেটের ২য় তলায় নাদির আহমদ ও ছালিক আহমদ দুজনে মিলে ওই গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনাটি কাউকে না বলার শর্তে আসামিরা ওই গৃহবধূকে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেয়।এঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ০১/২৪, তাং: ১/৬/২০২৪ইং) দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামিরা হলো- পৌরসভার টিকরবাড়ি এলাকার মৃত মফিক মিয়ার ছেলে নাদির আহমদ (২৩) ও আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের মৃত লবিবুর রহমানের ছেলে ছালিক আহমদ (৪০)। নাদির আহমদ সিএনজি অটোরিকশা চালক ও ছালিক আহমদ আদিল মার্কেটের নৈশ্য প্রহরীর দায়িত্বে ছিলেন।গোলাপগঞ্জ- ফেঞ্চুগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার বলেন, ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি আসামি ছালিক আহমদ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।