অপরাধ


পাংশায় ওসি'র সাহসী অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ জুন ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার

পাংশায় ওসি'র সাহসী অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পাংশায় ওসি'র সাহসী অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আলোচিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 
মঙ্গলবার ৪ঠা জুন সকালে এক প্রেস নোটের মাধ্যমে ওসি "স্বপন কুমার মজুমদার" জানান- পাংশা থানাধীন গাড়াল এলাকা হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ দ্বীন ইসলাম(৫৮),কে ২৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে পুলিশ।  সে কুষ্টিয়া জেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাছেন আলীর বড় ছেলে।  এসময় তার নিকট হতে উদ্ধার হওয়া মাদকের মুল্য আনুমানিক ৪৮ হাজার টাকা। পরে উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা

টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।