অপরাধ
প্রাইভেট কার অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত ও তিন জন আহত
মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ। এর আগে একই দিনে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তন্তর এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার তন্তর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কুমিল্লা অভিমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী মায়ের কোলে থাকা মোঃহোসাইন মারা যায়। আহত তিন ’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ জানান, এ ঘটনায় প্রাইভেটকার ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয়
অপরাধ থেকে আরও পড়ুন
মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা
টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার
কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার
চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

.jpg)







