অপরাধ


পুলিশ কর্মকর্তা কাফী আরও ২ দিনের রিমান্ডে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার

পুলিশ কর্মকর্তা কাফী আরও ২ দিনের রিমান্ডে
সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফীকে আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার বিচারিক হাকিম জুলহাস উদ্দীন এই রিমান্ড আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু তাহের মিয়া ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিন মঞ্জুর করেন। আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও তা নাকচ হয়।
কাফীকে হত্যাচেষ্টার মামলায় জড়ানো হয়, যা গত ১১ সেপ্টেম্বর দায়ের করা হয়েছিল। এছাড়াও, আশুলিয়া থানায় ৫ আগস্টের ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে, যেখানে সরকারবিরোধী বিক্ষোভের সময় গুলিতে প্রাণহানির পর মরদেহ পুড়িয়ে ফেলা হয়।

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা

টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।