

বর্তমান সময়ে ভিসা ও ইমিগ্রেশন জটিলতা নিয়ে প্রতারণা নতুন কোনো বিষয় নয়। তবে সম্প্রতি "DB Tours and Travel" নামে একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে দুবাই ভিসার নামে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এজেন্সিটি দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা এবং এয়ার টিকেটে ছাড়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।DB Tours and Travel নিজেদের প্রচার-প্রচারণায় দাবি করে, তারা খুব সহজে এবং স্বল্প সময়ে দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা প্রদান করে থাকে। তারা প্রচার করে, তিনবার সিঙ্গেল এন্ট্রি ভিসার খরচেই পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা পাওয়ার সুযোগ রয়েছে। সেইসঙ্গে তারা এয়ার টিকেটে ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দেয়।অনলাইনে এবং সরাসরি প্রচারণার মাধ্যমে এজেন্সিটি অনেক গ্রাহককে আকর্ষণ করছে। তবে বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, তারা DB Tours and Travel-এর সঙ্গে চুক্তি করার পর নির্ধারিত সময়ের মধ্যে ভিসা না পেয়ে অর্থ হারিয়েছেন। ভিসা বা টিকিট সংক্রান্ত কোনো সেবা প্রদান না করেই এজেন্সি তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।অনেক গ্রাহক অভিযোগ করেছেন যে, তারা এজেন্সির প্রলোভনে পড়ে ভিসা আবেদন করেন এবং টাকা প্রদান করেন। তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও ভিসা না পেয়ে এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে তারা সঠিক কোনো তথ্য দেন না। এমনকি কিছু গ্রাহক অভিযোগ করেছেন, টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও তা পরবর্তীতে আর বাস্তবায়িত হয়নি।এই ট্রাভেল এজেন্সীর মালিকের নাম রাকিব হক। যিনি দুবাইয়ে একটি ডেলিভারী প্রতিষ্ঠানও চালান এবং সাথে হুন্ডি ব্যবসা করেন। তার ডেলিভারী প্রতিষ্ঠানে লোক পাঠানোর নামেও অনেকের কাছে অর্থ গ্রহন করে প্রতারনা করেছেন বলে অভিযোগ তোলেন তার কাছে সেবা নেয়া এক ভুক্তোভোগী।নামে প্রকাশে অনিচ্ছুক এ ভুক্তোভোগি জানিয়েছেন তার কাছে দুবাইয়ে ব্যবসায়ীক ভিসা করে দেয়ার নামে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় রাকিব।এরপর তার ভিসা করতে পারেননি তিনি। এরপর ভুক্তোভোগি সেই টাকা ফেরত চাইলে তিনি নানা ভাবে তালবাহানা করতে থাকে তাই উপান্তর না দেখে ভুক্তোভগি একটি মামলা দায়ের করেন।অভিযোগের বিষয়ে কথা বলতে রাকিব হকের সাথে যোগাযোগ করলে তিনি টাকা নেয়ার বিষয় স্বিকার করলেও অস্বিকার করেন টাকা আত্মসাতের বিষয়। তিনি দাবী এ টাকা খরচ হয়েছে কিন্তু ভিসা হয়নি,এর দায় তার নয়। তিনি ভিসা করতে দুবাইয়ে বিভিন্ন দালাল কে ঘুষ দিয়েছেন কিন্তু পরে আর ভিসা হয়নি। DB Tours and Travel-এর মতো প্রতারক এজেন্সির প্রলোভনে পড়ে আর্থিক ক্ষতির শিকার হওয়া এখন আর নতুন কিছু নয়। তাই গ্রাহকদের উচিত এ ধরনের প্রতারণা থেকে দূরে থাকা এবং ভিসা সংক্রান্ত কোনো কাজ করার আগে বিশ্বস্ত উৎস থেকে সেবা নেওয়া।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।