হেড অফ ডিজিটাল মিডিয়া


রাজবাড়ীর মাদকের হাট দৌলতদিয়ার পোড়া ভিটায় মাদক কারবারিদের বিরুদ্ধে করা বার্তা জানালেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, ঘাট কমিটির সভাপতি লাল চাঁদ মন্ডল, ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম চুন্নু, বিএনপির অন্যতম নেতা ইদ্রিস শেখ সহ অর্ধশতাধিক নেতৃবৃন্দ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত দৌলতদিয়ার পুরা ভিটা এলাকায় মাদকের রমরমা বাণিজ্য চলে আসছে। যেখানে হাত বাড়ালেই পাওয়া যায় মরণঘাতক নেশা ইয়াবা গাঁজা ফেনসিডিল বিয়ার হিরোইন সহ নাম জানা অনেক মাদকদ্রব্য। যারা মাদক কারবারী তাদের অনেকের লাইভ সাজা হয়েছে। তারা জামিনে এসে আবারো তারা পূর্বের ব্যবসা করেন। আজ থেকে মাদক কারবারিদের কঠোর ভাবে দমনের জন্য আমরা এসেছি। পরবর্তীতে পুলিশের সাথে সমন্বয় করে একটা কমিটি গঠন করে প্রত্যেকটা গলিতে আমরা পাহারায় থাকবো। যেন মাদক কারবারীর সাথে জড়িত আর না হতে পারে তারা। বিএনপির অন্যতম নেতা ইদ্রিস শেখ জানান, আমাদের পরবর্তী প্রজন্ম যেন মাদকের ছোবল থেকে বাঁচতে পারে সেজন্য আমরা এই পোড়াভিটা মাদক কারবারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে এসেছি। তারা যেন মাদক কারবারি ছেড়ে ভালো পেশায় আসতে পারেন। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, মাদকের সাথে কোন আপোষ নেই। আমাদের অভিযান পোড়াভিটায় অব্যাহত রয়েছে। মাদক কারবারি যে দলের হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসবোই।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।