হেড অফ ডিজিটাল মিডিয়া


নীলফামারীর সৈয়দপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় মারুফা সুলতানা নামের এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে কৌশলে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় একটি চক্র। এ সময় বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী ওই নারীর চিৎকারে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে হাতেনাতে আটক করেন জনতা। গতকাল ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরের ব্যস্ততম শহীদ তুলশীরাম সড়কের কাঁচা বাজারের প্রবেশপথে এ ঘটনা ঘটে।আটক ৩ জন হলেন জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ কালিকাপুর বাগানবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৮), আব্দুল গফুরের ছেলে আব্দুস সাত্তার (৩৫) ও মৃত মোবাশ্বেরের ছেলে রবিউল (৪০)। তাদের দলে আরও ৩ জন ছিল। তারা সটকে পড়েন।অন্যদিকে ভুক্তভোগী মারুফা সুলতানা সৈয়দপুরের পাশের দিনাজপুরের পার্বতীপুর শহরের হাজিপাড়ার আতিকুল ইসলামের স্ত্রী। ভুক্তভোগী ফারুফা সুলতানা বলেন, ঘটনাস্থলের পাশেই ইসলামী ব্যাংক থেকে ৯০ হাজার টাকা ভ্যানিটি ব্যাগে নিয়ে ফুটপাথ দিয়ে হেটে যাচ্ছিলাম। সদর পুলিশ ফাঁড়ি পার হয়ে পৌর সবজি বাজার মোড়ে পৌঁছলে পিছন থেকে দুইজন মহিলা আগলে ধরে। এর মধ্যে একজন কিছুটা গা ঘেঁষে আমাকে ধাক্কা দিয়ে এগিয়ে যেতে থাকে এবং সামনে ৪ জন পুরুষ এসে দাঁড়ায়। তাদের দিকে নজর দেয়ার সুযোগে আরেক মহিলা আমার ভ্যানিটি ব্যাগের চেন খুলে ৯০ হাজার টাকা নিয়ে নেয়। এতে আমি চিৎকার করলে আশেপাশের অটোচালক ও দোকানের লোকজন এগিয়ে আসলে ২ মহিলা ও একজন পুরুষ সটকে পড়েন। সামনে থাকা ৩ জন পুরুষ পালানোর সময় তাদের জনতা ধরে ফেলে। পরে খবর পেয়ে সদর ফাঁড়ি থেকে পুলিশ এসে আটক ৩ জনকে ফাঁড়িতে নিয়ে যান।সদর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আটক ৩ জনকে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন, সম্ভবত টাকাকা তাদের অন্য সহযোগী নিয়ে সটকে পড়েছেন। টাকা উদ্ধারের চেস্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।