

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে রজনী মেশিনারী নামে একটি দোকান থেকে চুরির ঘটনা ঘটিয়ে লাখ লাখ টাকার মালামাল নিয়ে যায় চোর চক্র। মঙ্গলবার (০৯ অক্টোবর ) রাতের কোনো একসময় এক ব্যবসায়ীর দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের মহাসড়কের পাশে রজনী মেশিনারি ঘরে। স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার বিভিন্ন স্থানে দোকানঘর ও বসত বাড়িঘর থেকে অটো রিক্সা গরু ধারাবাহিক চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হলেও চুরি যাওয়া মালামাল ও চোরের কোনো রকম সন্ধান জানতে পারেনি পুলিশ।এ বিষয়ে রজনী মেশিনারির মালিক মোঃ ইদ্রিস শেখ জানান, তিনি আজ বুধবার সকালে দোকান খুলে দেখেন ক্যাশের ড্রয়ার ভাঙ্গা ও চেয়ার নিচে পড়া। টিনের চালের ওপর দিয়ে ঘরে আলো প্রবেশ করছে। পরে সন্ধান করে দেখেন, টিনের চাল খোলা। পরে দেখা যায়, দোকানে ড্রয়ারে রাখা নগত ৮ হাজার হাজার টাকা ও স্যালো মেশিনের বিভিন্ন পার্টস নিয়ে গেছে চোর। যার আনুমানিক মূল্য হবে ৬ লক্ষ টাকার মতো।ইদ্রিস শেখ আরো জানান, কোরিয়া বিয়ারিং ও চায়না বিয়ারিং ৫ কাটুন, ইমি ইঞ্জিলের হেড ১ কাটুন, পিস্টন দুই কাটুন সহ দামি দামি পার্টস পাতি এ চোর চক্র নিয়ে গেছে। এ বিষয়ে খানখানাপুর তদন্ত কেন্দ্রের আইসি কামরুজ্জামান শিকদার জানান, চুরি হওয়া রজনী মেশেনরি ঘর পরিদর্শন করেছি। এবং দোকান মালিককে থানায় অভিযোগ দিতে বলেছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।