

জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে রাজধানীর ডেমরা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ অনুযায়ী, নোবেল ৭ মাস ধরে এক নারীকে তার বাসায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। ভুক্তভোগী নারীর পরিবার ৯৯৯-এ কল করে তাকে উদ্ধার করে। সোমবার (২০ মে) গভীর রাতে পুলিশ ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে।মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেল ও ওই নারীর পরিচয় হয়। ২০২৩ সালের ১২ নভেম্বর মোহাম্মদপুরে দেখা করার পর নোবেল নিজের স্টুডিও দেখানোর কথা বলে তাকে বাসায় নিয়ে যান এবং সেখানেই আটকে রাখেন। অভিযোগ অনুযায়ী, এই সময় নোবেল ভুক্তভোগীর মোবাইল ফোন ভেঙে ফেলেন, তাকে মারধর করেন এবং ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ৭ মাস ধরে তাকে জিম্মি করে রাখা হয়।ঘটনার সময়কার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিকটিমের পরিবার বিষয়টি শনাক্ত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। এরপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে এবং নোবেলকে আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন নোবেল। ২০২৩ সালে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অনুষ্ঠানে গান গাইবার কথা বলে অগ্রিম টাকা নিয়ে না যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন শোতে উচ্ছৃঙ্খল আচরণ করায় দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ায়ও পড়েছেন তিনি।এক সময় ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই শিল্পীর এমন আচরণে হতবাক অনেক ভক্ত। এখন দেখার বিষয়, তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় এই ঘটনায় কী পরিণতি আসে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।