হেড অফ ডিজিটাল মিডিয়া


রাজধানীর মিরপুরে দিন দুপুরে সংঘটিত এক ভয়াবহ সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ছয়জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে জব্দ করা হয়েছে ছিনতাইকৃত অর্থ, দেশি-বিদেশি অস্ত্র, মোটরসাইকেল, মাইক্রোবাস ও জাল টাকা।ডিবি জানায়, গত ২৭ মে সকালে মিরপুর সি-ব্লক থেকে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী রাসেল ও তার আত্মীয় জাহিদুল হক চৌধুরী ব্যবসার উদ্দেশ্যে বের হন। সঙ্গে ছিল ২১ লাখ টাকা ও কিছু বৈদেশিক মুদ্রা। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের পাশের গলিতে পৌঁছালে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল তাদের পথরোধ করে। পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিরোধের চেষ্টায় জাহিদুলকে কুপিয়ে জখম করে ডাকাতরা পালিয়ে যায়।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা তীব্র আলোড়ন সৃষ্টি করে। মিরপুর মডেল থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তদন্তে নামে ডিবি।তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির সময় ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস শনাক্ত করে গোয়েন্দারা প্রথমে চালক জাফরকে গ্রেফতার করেন। তার স্বীকারোক্তিতে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করা হয় মাইক্রোবাসটি।পরবর্তী অভিযানে ঢাকা, বরিশাল, যশোর, ময়মনসিংহ ও পটুয়াখালীতে একযোগে অভিযান চালিয়ে আরও পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা হলো— মোস্তাফিজ, পলাশ, দিপু, সোহাগ ও জলিল মোল্লা। উদ্ধার করা হয়েছে পাঁচ লাখের বেশি টাকা, শতাধিক বৈদেশিক মুদ্রা, জাল টাকা, তিনটি মোটরসাইকেল, বিদেশি পিস্তল, গুলি, চাপাতি ও খেলনা অস্ত্র।ডিবি জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পেশাদার ডাকাতচক্রের সদস্য এবং পূর্বেও রাজধানীর ধানমন্ডি ও কামরাঙ্গীরচরে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।তদন্ত এখনো চলমান এবং পলাতকদের গ্রেফতার ও বাকি অর্থ উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।