অপরাধ
দুবাইয়ে ব্ল্যাকমেইলিং চক্রের সদস্য জিনিয়া খানম জ্যোতি পলাতক, বাংলাদেশি ব্যবসায়ীদের টার্গেট করে কোটি টাকার প্রতারণা!
জিনিয়া খানম জ্যোতি নামের এক বাংলাদেশি নারীকে ঘিরে সম্প্রতি চাঞ্চল্য তৈরি হয়েছে। ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিভিন্ন নাইটক্লাবে কাজ করার আড়ালে তিনি একাধিক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বিশ্বস্ত সূত্র জানায়, নাইটক্লাবে আগত বাংলাদেশি ও বিদেশি ব্যবসায়ীদের টার্গেট করে তিনি ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে রুমে নিয়ে যেতেন এবং গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করতেন। এভাবে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা যায়।
বিশেষ করে বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের অনেকেই সামাজিক সম্মানের ভয়ে মুখ খুলতে পারছেন না।
জানা গেছে, জিনিয়া খানম বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় তার চলাচল লক্ষ্য করা গেছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
এদিকে অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশের কিছু নিম্নমানের ইউটিউব চ্যানেল এবং মিডিয়া অফিসের সাথেও যোগাযোগ রাখছেন, যা তদন্তের দাবি রাখে।
এমন প্রতারকচক্রের কারণে প্রবাসে অবস্থানরত অনেক বাংলাদেশি নারীর ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পুরস্কার ঘোষণা:
কেউ যদি এই প্রতারক নারী জিনিয়া খানম জ্যোতির সুনির্দিষ্ট অবস্থান বা তথ্য দিয়ে তাকে প্রশাসনের হাতে তুলে দিতে সহায়তা করতে পারেন, তাকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সচেতন নাগরিক মহল।
সম্পর্কিত
জনপ্রিয়
অপরাধ থেকে আরও পড়ুন
সিঙ্গাপুর-দুবাইয়ে কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্য, জহিরুল-মাঝহারুলের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং তার ভাই মাঝহারুল ইসলাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থার কোনো অনুমোদন ছাড়াই সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক কোম্পানি প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ কিংবা আয় সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক বা জাতীয় রাজস্ব বোর্ডের নথিতে নেই, যা দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একাত্তরের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত এই তথ্য আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্মার্ট টেকনোলজিসের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘাতকের পরিচয় ও হত্যার কারণ নিয়ে যা জানা গেল
ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ৪৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে ইতালির পুলিশ। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের আট বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। হামলায় গুরুতর আহত হয়েছেন দম্পতির ২০ বছর বয়সী ছেলে আমির, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড এবং রামপুরা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাসিলের নামে কোরবানির হাটে শত কোটি টাকার চাঁদাবাজি
হাটে ঢোকার আগে টাকা, গরু নামানোর জন্য টাকা, মাটি ভরাট করতে টাকা, আবার বের হতেও লাগবে টাকা। হাসিলের নামে কুরবানির হাটে একদিনেই উঠছে শত কোটি টাকার চাঁদা। এমনই অভিযোগ সামনে এসেছে পুরো দেশের কোরবানির হাট গুলোতে। যেখানে হাটের ভেতর থেকে শুরু করে মহাসড়কের প্রতিটি মোড়ে মোড়ে যেন অর্থ আদায়ের এক অদৃশ্য নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে।

.jpg)







