
নিউজ কো-অর্ডিনেটর
-7473.png&w=3840&q=75)

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের শান্তিনগর এলাকায় একটি মেরিজ সিগারেট কোম্পানির ডিলার অফিসে দুর্বৃত্তদের হামলায় দায়িত্বরত নাইট গার্ড নিহত হয়েছেন। একই সঙ্গে অফিসের তালা ভেঙে ঢুকে ৩৪ লাখ টাকা নগদ অর্থ লুট করা হয়েছে।ঘটনাটি ঘটে শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা ডিলার অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কর্তব্যরত নাইট গার্ড তপন দাস বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে। পরে অফিসে থাকা নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা পালিয়ে যায়।রোববার সকালে ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম সদর ও রাজারহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদসহ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।নিহতের স্ত্রী রিতা রাণী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী রাত ১২টার দিকে মেয়েকে মোবাইলে ফোন করে জানিয়েছিল, কোম্পানির ম্যানেজার তার সঙ্গে ছিল। সে নাইট গার্ডের চাকরি করত, টাকা গুনার কাজ তার দায়িত্ব ছিল না। তবুও ম্যানেজার তাকে দিয়ে মাঝেমধ্যে টাকা গুনাতেন। এই টাকা গুনার কাজ করতে গিয়েই আজ আমার স্বামীকে জীবন দিতে হলো।তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে ঘটনার সময় উপস্থিত বলে উল্লেখ করা কোম্পানির ম্যানেজারের সঙ্গে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি।এ বিষয়ে কুড়িগ্রাম সদর ও রাজারহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ড ও ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।