অপরাধ


পাইকগাছায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


সহ-সম্পাদক

শাহারিয়া নয়ন

প্রকাশিত:১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার

পাইকগাছায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
পাইকগাছায় নজরুল ইসলাম (৪৬) নামে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার বিরাশি গ্রামের তোফাজ্জল মোড়লের ছেলে। সোমবার দুপুরে কপিলমুনি ইউনিয়নের বিরাশী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল হালিম জানান, নজরুল ইসলাম মোড়ল ২০১৭ সালের খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনাল ২ আদালতের ১০ বছরের দন্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ও খুলনা জেলা পুলিশ সুপরের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন, গ্রেফতার জলিল মোড়ল খুলনা জেলা নারী ও শিশু নির্যাতন ট্রইব্যুনালের বিজ্ঞ বিচারক তাকে দশ বছরের সশ্রম দন্ড ও বিশ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরো দুই বছর বিনাশ্রম দন্ড দিয়েছিলেন।গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা

টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।