
রাত তখন প্রায় একটা ছুঁইছুঁই। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা। নিঃশব্দেই গ্রিল বেয়ে চারতলার বারান্দায় উঠে আসে বোরকা পরিহিত এই ব্যক্তিটি। কয়েক সেকেন্ড পরই সেই নীরবতা ভেঙে যায় এক শ্বাসরুদ্ধকর ঘটনায়, যেখানে লক্ষ্য ছিল একা থাকা ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ… আর খুব অল্পের জন্য এড়ানো যায় এক ভয়ংকর পরিণতি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক সিসিটিভি সূত্রেই দেখা যায় এমন চিত্র।
সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে এক যুবক বোরকা পরে ভবনের গ্রিল বেয়ে চারতলায় নিঃশব্দে প্রবেশ করে ৭৮ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি আনোয়ার হোসেনের বাসায়। একা বসবাস করতেন তিনি, যা হয়তো হামলাকারীর কাছে সহজ টার্গেট বলে মনে হয়েছিল।
ঘুমন্ত অবস্থায় আনোয়ার হোসেনের গলায় ছুরি ধরে টাকা দাবি করে হামলাকারী। মুহূর্তটি ছিল জীবন-মৃত্যুর মাঝামাঝি এক ভয়ংকর সীমানা। সাধারণত এমন পরিস্থিতিতে অনেকেই ভয়ে স্থির হয়ে যান। কিন্তু এখানে ঘটলো একেবারেই ভিন্ন কিছু।
এক সেকেন্ডও দেরি করেননি আনোয়ার হোসেন। দ্রুত ছুরি ধরা হাত চেপে ধরে হামলাকারীকে মাটিতে ফেলে দেন তিনি। এরপর গলায় চেপে ধরে জোরে চিৎকার করে সাহায্য চান।
চিৎকার শুনে প্রথমে ভবনের কেয়ারটেকার এবং পরে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং সবাই মিলে হামলাকারীকে ধরে ফেলেন ও বেঁধে রাখেন।
হামলাকারীর মুখ থেকে বোরকার নিকাব সরানোর পর বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। সে আর কেউ নয়, আনোয়ার হোসেনের বাসার সাবেক কাজের ছেলে সুজন। জানা যায়, আগে ডলার চুরির অভিযোগে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল।
ফেসবুক পোষ্টে আরও উঠে আসে, সুজন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও মাদকের সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, টাকার লোভ এবং পুরনো ক্ষোভ থেকেই সে এই হামলার পরিকল্পনা করে। পরিস্থিতি অনুযায়ী, সে শুধু ডাকাতি নয় প্রয়োজনে খুন করতেও প্রস্তুত ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরপরই খবর দেওয়া হয় ভাটারা থানায় এবং পুলিশ এসে হামলাকারীকে হেফাজতে নেয়। পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, পরিচিত মানুষই কখনো কখনো সবচেয়ে বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এবং বাসার কর্মচারী বা কেয়ারটেকার নিয়োগের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই কতটা জরুরি, তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।