শিক্ষা
বুয়েট ভর্তি পরিক্ষা ৪ ও ১৮ জুন
বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ১৮ জুন। শনিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তারিখ নির্ধারণ করে নোটিশ প্রকাশ করে।
নোটিশ অনুযায়ী, পরিক্ষাটি দুই ধাপে হবে। ৪ জুন প্রাথমিক পরীক্ষা হবে দুই বেলায়। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণরা ১৮ জুন চূড়ান্ত পরিক্ষা দিতে পারবে ।
পরিক্ষার রেজিস্ট্রেশনের সময় ১৬ এপ্রিল সকাল ১০ টা হতে ২৫ এপ্রিল বিকেল ৩ টা পর্যন্ত। তবে অনলাইনে ২৬ এপ্রিল ৩টা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি দেয়া যাবে।
ভর্তি পরিক্ষা সংক্রান্ত যাবতীয় খবর প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
জনপ্রিয়
শিক্ষা থেকে আরও পড়ুন
সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল মিল
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করা হবে। একই সঙ্গে কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে সরকার।

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান
শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করেছে সরকার।

সেরা ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে তথ্য চাইল শিক্ষা মন্ত্রণালয়
দেশের মাধ্যমিক পর্যায়ের সেরা ১০০টি শিখন ত্বরান্বিতকারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং জলবায়ু সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে সেরা ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ২১ জুনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

.jpg)


