শিক্ষা
‘কারিগরি শিক্ষার শিক্ষাক্রম পরিমার্জন করা হবে’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তত্ত্বীয় শিক্ষার চেয়ে হাতে কলমে শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে নিয়ে শেখানোর জন্য একাডেমিয়া ইন্ডাস্ট্রি সংযোগ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। এজন্য কারিগরি শিক্ষার শিক্ষাক্রম পরিমার্জন করা হবে।
বুধবার (২০ এপিল) রাজধানীর কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সার্বিক অগ্রগতি বিষয়ক এক সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশে কারিগরি শিক্ষার ব্যাপক বিস্তারে ডিজিটাল কনটেন্ট তৈরি করে অনলাইন ভিত্তিক শিক্ষণ জোরদার করা হবে।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দক্ষ পেশাদার ব্যক্তিদের কারিগরি প্রতিষ্ঠানে অতিথি প্রশিক্ষক হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ অধীনস্ত দপ্তর সংস্থার প্রধানগণ এবং বিভিন্ন প্রকল্পসমূহের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
শিক্ষা থেকে আরও পড়ুন
সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল মিল
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করা হবে। একই সঙ্গে কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে সরকার।

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান
শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করেছে সরকার।

সেরা ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে তথ্য চাইল শিক্ষা মন্ত্রণালয়
দেশের মাধ্যমিক পর্যায়ের সেরা ১০০টি শিখন ত্বরান্বিতকারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং জলবায়ু সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে সেরা ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ২১ জুনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

.jpg)


