শিক্ষা
বরেণ্য শিক্ষকরা উপাচার্য হতে চান না: শিক্ষামন্ত্রী
দেশের বরেণ্য শিক্ষাবিদদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করতে আগ্রহী হন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৯ মার্চ) সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২ পাসের আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।
বিলটির ওপর জনমত যাচাই এবং বক্তব্য প্রদানের সময় সংসদীয় বিরোধী দলীয় প্রধান ও বিএনপির হারুণ অর রশিদ উপাচার্য নিয়োগে আরও সচেতন হতে বলেন।
সংসদে চুন্নু বলেন, আগে উপাচার্য নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসতো আর এখন তার সম্পূর্ণ বিপরীত। দলীয় মনোভাব ছেড়ে দিয়ে উপাচার্য নিয়োগ দেওয়ার কথা বলেন জাপার এই নেতা।
বিএনপির সংসদ সদস্য হারুন অভিযোগ করে বলেন, উপাচার্যরা যা ইচ্ছা তাই করছেন।
প্রশ্নের জবাবে সরকারের শিক্ষামন্ত্রী বলেন, কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমস্যা আছে এবং তা প্রমাণিত কিন্তু তাই বলে সকল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যদের নিয়ে মন্তব্য করা সমীচীন মনে করি না
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে প্রথমে দেখা হয় তাদের একাডেমিক এক্সিলেন্স। দ্বিতীয়ত, তারা গবেষণা কতটুকু করেছেন। একইসঙ্গে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে কিনা সে দিকটিও দেখতে হয় । সমিতি থাকে, নানা জায়গা থাকে সেখানে নেতৃত্ব দিয়েছেন কি না। উপাচার্য শুধু একাডেমিক দিক দেখেন না, নেতৃত্ব দেওয়ার গুণাবলিও জরুরি। একইসঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন কি না সেটাও দেখা হয়। এসব বিবেচনায় যাদের সবচাইতে ভালো মনে করা হয় তাদের নাম প্রস্তাব করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশে খুবই বরেণ্য শিক্ষকরা রয়েছেন, কিন্তু তাদের অনেকেই এই প্রশাসনিক দায়িত্ব নিতে আগ্রহী হন না। আমরা চাইলেও সবচাইতে ভালো কেউ আগ্রহী হবেন তেমন নয়।
জনপ্রিয়
শিক্ষা থেকে আরও পড়ুন
সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল মিল
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করা হবে। একই সঙ্গে কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে সরকার।

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান
শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করেছে সরকার।

সেরা ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে তথ্য চাইল শিক্ষা মন্ত্রণালয়
দেশের মাধ্যমিক পর্যায়ের সেরা ১০০টি শিখন ত্বরান্বিতকারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং জলবায়ু সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে সেরা ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ২১ জুনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

.jpg)


