

মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি : ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের জাস্ট ফিজিও ক্লাব এর দ্বিতীয় কমিটির সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান নাঈম এবং সাধারণ সম্পাদক হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী সবুজ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসিফ রহমান। বিভাগটির শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দ্বিতীয় কমিটির নতুন সদস্যদেরকে নির্বাচিত করেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বাদশা। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ রমিজ উদ্দিন, দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বাধন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আল মামুন ভূইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবদুল আল রায়হান, নারী ও সমাজকল্যাণ সম্পাদক পদে সুরাইয়া ফেরদৌস প্রমা, কার্যনির্বাহী সদস্য পদে মো. জামিল হোসেন জয়, ফরহাদ উদ্দিন, ইমাম হাসান প্রমুখ। নবনিযুক্ত সহ-সভাপতি জাহিদ হাসান নাঈম এর কাছে তার অনুভূতি এবং কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার হৃদয়ে অত্যন্ত আনন্দের অনুভূতি যে, আপনাদের বিশ্বাস এবং বিশ্বস্ততার প্রতি আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। আমি আপনাদের সম্মান এবং স্বার্থপর ভাবনা নিয়ে একটি নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই। আমি আপনাদের সহযোগিতা এবং আমার উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি আপনাদের সবার সহায়তা এবং সাথে থাকা ক্ষমতা প্রাপ্ত হতে সচেষ্ট থাকব। আমি আশা করি আমাদের সম্পর্ক এবং সহযোগিতা একটি নতুন সীমানা অতিক্রম করবে এবং আমরা সবাই একসাথে ক্লাবের মূল উদ্দেশ্য অনুসারে অগ্রগতি করব। ইনশাআল্লাহ্। নবনির্বাচিত সাধারণ সম্পাদক সবুজ বিশ্বাস এর কাছে তার অনুভূতি এবং কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, জাস্ট ফিজিও ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আমি খুবই আনন্দিত। কিন্তু আমার প্রতিদ্বন্দী বন্ধুদের থেকে বড় কিছু হয়ে যায়নি,সকলকে সমান গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই প্রকৃত শক্তি, ভালোবাসা, আর শান্তি। শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতিটি দিকনির্দেশনা পালন করতে পারলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব। আমরা যেন সৎপথে সবাইকে নিয়ে চলতে পারি এই আকাঙ্ক্ষা অন্তরে লালন করছি । আমরা সকলে দোয়া ও আশীর্বাদ চাই। ক্লাবটির সভাপতি হিসেবে রয়েছেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বর্তমান চেয়ারম্যান ডা. মো. জাহিদ হোসেন, পিটি। শিক্ষক শিক্ষার্থীদের আশা নবনির্বাচিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে এবং ফিজিওথেরাপি শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।