শিক্ষা
শেরপুরের শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
শিক্ষার আলোই বাংলাদেশ'র ভারপ্রাপ্ত সভাপতি নাঈম ইসলাম রতন এর সভাপতিত্বে শিক্ষার আলোই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান শান্ত'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ১শত ৮০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
শিক্ষা থেকে আরও পড়ুন
সেরা ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে তথ্য চাইল শিক্ষা মন্ত্রণালয়
দেশের মাধ্যমিক পর্যায়ের সেরা ১০০টি শিখন ত্বরান্বিতকারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং জলবায়ু সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে সেরা ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ২১ জুনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘণ্টা না পেরোতেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগের প্রজ্ঞাপন জারির ঘণ্টাখানেকের মধ্যেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ভিসিবিরোধী আন্দোলনে অচল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া উপাচার্য ড. কাজী মো. রফিকুল ইসলামকে ঘিরে চলমান বিরোধ, শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের ঘটনায় টানা উত্তেজনায় কার্যত অচল হয়ে পড়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। টানা আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ?
বিয়ে ইসলামে শুধু সামাজিক সম্পর্ক নয়, এটি একটি পবিত্র বন্ধন, দায়িত্ব এবং ইবাদত। বর্তমান সময়ে দ্বিতীয় বিয়ে নিয়ে সমাজে নানা আলোচনা, বিতর্ক ও ভুল ধারণা রয়েছে। বিশেষ করে একটি প্রশ্ন বারবার সামনে আসে— প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা কি ইসলামে জায়েজ?

.jpg)







