

মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হাফিজ উদ্দিন। যবিপ্রবির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধ্যাপক ড. হাফিজ উদ্দিনকে প্রক্টর এর দায়িত্ব প্রদান করা হয়েছে। এ হিসেবে তিনি যবিপ্রবির নিরাপত্তা সংশ্লিষ্ট সকল কাজে প্রশাসক এর ভূমিকা পালন করবেন।প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়ে তার অনুভূতি জানতে চাইলে অধ্যাপক ড. হাফিজ উদ্দিন বলেন, আমি প্রথমেই মহান আল্লাহ রব্বুল আলামীনের নিকট শুকরিয়া আদায় করছি এবং মাননীয় উপাচার্য মহোদয় স্যার এর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সহ যবিপ্রবির সকল প্রকার সমস্যা সমাধানে নিরলস কাজ করে যেতে চায়। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।এদিকে অধ্যাপক ড. হাফিজ উদ্দিন প্রক্টর হওয়ার খবরে ইতিমধ্যেই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী দের মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। ইতিমধ্যেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, কর্মচারী সমিতি সহ অনেকেই। সকলের আশা নতুন প্রক্টর যবিপ্রবির সকল পরিস্থিতিতে সবসময় শিক্ষক, শিক্ষার্থী সহ সকলের পাশে থাকবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।