

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার", যা একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অপরিহার্য। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি সাক্ষরতা ও শিক্ষা প্রসারের গুরুত্ব তুলে ধরেন।তিনি বলেন, দেশের মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষার সমন্বয় প্রয়োজন। মায়ের ভাষায় সাক্ষরতার পাশাপাশি এক বা একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করতে হবে, যা নতুন প্রজন্মের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হবে। এতে ব্যক্তি, সমাজ এবং দেশ—সবকিছুর উন্নয়ন ঘটবে।ড. ইউনূস আরও বলেন, “বহু ভাষায় শিক্ষার প্রসার" একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বিশ্বজুড়ে সংস্কৃতি ও যোগাযোগের মধ্যে দৃঢ় বন্ধন তৈরি করবে। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি একটি জাতির উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি।এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ছিল "বহুভাষিক শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা", যা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক বলে তিনি মন্তব্য করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।