হেড অফ ডিজিটাল মিডিয়া


রোববার (১৪ জুন) রাজধানীর প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ায় পুলিশ প্রথমে পাঁচটি এবং পরে আরও দুটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করা হয়।নিবন্ধনধারীরা এনটিআরসিএর অধীনে দ্রুত নিয়োগের দাবিতে প্রেস ক্লাব থেকে পদযাত্রা শুরু করেছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে গণজমায়েত, মিছিল নিষিদ্ধ ছিল এবং সেই কারণেই তাদের থামানো হয়।বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলো ছিলঃ ১. ১৭তম ব্যাচের জন্য আপিল বিভাগের রায় অনুসারে একবার আবেদন করার সুযোগসহ বিশেষ বিজ্ঞপ্তি। ২. তাদের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্থগিত রাখা। ৩. আইন ও বিচার মন্ত্রণালয় ও এনটিআরসিএর সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ।এক নিবন্ধনধারী অভিযোগ করে বলেন, “শান্তিপূর্ণভাবে দাবি জানানো সত্ত্বেও বারবার আমাদের উপেক্ষা করা হচ্ছে।” বর্তমানে প্রেস ক্লাব মোড়ে আন্দোলনকারীরা অবস্থান করছেন, এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।