-7475.png&w=3840&q=75)

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ।ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ ও পুনঃনিরীক্ষণ সব কার্যক্রমই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের উত্তরপত্র ওএমআর বা আইসিআর মেশিনের মাধ্যমে মূল্যায়ন করা হয়।সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোতে ভর্তির ক্ষেত্রে সাধারণ ও সংরক্ষিত উভয় আসনেই প্রার্থীদের জাতীয় মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী আসন বণ্টন করা হয়েছে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে নিজ নিজ শ্রেণির দাবিদারদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীরা কোন কলেজে ভর্তি হবেন, তা তাদের মেধাক্রম ও কলেজ পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd , স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এবং https://result.dghs.gov.bd থেকে ভর্তি পরীক্ষার ফল জানতে পারবেন। ফল দেখতে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে ‘MBBS Result 2025–2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। এরপর ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। পাশাপাশি মেধাতালিকা পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।ফল প্রকাশের আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া স্বাস্থ্য শিক্ষার সচিব, দুইজন যুগ্ম সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, এডিজি (চিকিৎসা শিক্ষা), পরিচালক (চিকিৎসা শিক্ষা) এবং বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর জানান, পরীক্ষায় ৯৮.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ছিল ১.৭৮ শতাংশ। তিনি বলেন, সার্বিকভাবে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। এ বছর মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।