

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হলো। এবার গড়ে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ১১৯ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে ছয় শিফটে পরীক্ষা চলবে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষে সাতটি ইউনিটে মোট ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি। এসব তথ্য নিশ্চিত করেছেন ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত পাঁচ শিফটে সমাজবিজ্ঞান অনুষদের ‘বি’ ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদের ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর একই সময়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। ২৪ ডিসেম্বর জীববিজ্ঞান অনুষদের অবশিষ্ট শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২৮ ও ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত চার শিফটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, আইবিএ-জেইউ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষে ৩০ ও ৩১ ডিসেম্বর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের মৌখিক পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি কার্যক্রম শেষ হবে।
ইউনিটভিত্তিক আবেদনের চিত্র অনুযায়ী- ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪২৬ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬০ হাজার ৩৫১টি, আসনপ্রতি প্রতিযোগী ১৪১ জন। ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬ আসনের জন্য আবেদন ২০ হাজার ৫৮৩টি, আসনপ্রতি ৬৩ জন। ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী ও আইন অনুষদ) ৪৬৬ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি, আসনপ্রতি ১০১ জন। ‘সি-১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) ৬৪ আসনের জন্য আবেদন ৩ হাজার ৭২৫টি, আসনপ্রতি ৫৮ জন। ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০ আসনের বিপরীতে আবেদন ৭০ হাজার ২২০টি, আসনপ্রতি সর্বোচ্চ ২২৬ জন। ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের জন্য আবেদন পড়েছে ১১ হাজার ৬১২টি, আসনপ্রতি ৫৮ জন। আইবিএ-জেইউ ইউনিটে ৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৪১১টি, যেখানে আসনপ্রতি প্রতিযোগিতা করছেন ৯৮ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই সতর্ক অবস্থানে রয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।