
দূরবীন ডেস্ক


নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪১তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক, খ্যাতনামা কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এছাড়া প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং অ্যাকাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় ৪০তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। একই সঙ্গে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ২০২৬ সালের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়।
এছাড়া কেন্দ্রীয় পরীক্ষা কমিটির ৯২তম সভায় অনুমোদিত সামার–২০২৫ সেমিস্টারে উত্তীর্ণ ৩৭৫ জন স্নাতক এবং ৯৫ জন স্নাতকোত্তর শিক্ষার্থীর ফলাফল সভায় চূড়ান্ত অনুমোদন লাভ করে।
সভায় শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘সাংবাদিকতা ও গণযোগাযোগ’, ‘সমাজবিজ্ঞান’ এবং ‘এমবিএ ইন সাপ্লাই চেইন’ এই তিনটি নতুন বিভাগ চালুর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন গ্রহণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশকে একটি মানসম্মত ও ভবিষ্যতমুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।