.webp&w=3840&q=75)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। এর আওতায় বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর (শনিবার)। উভয় দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করবেন প্রায় ৮৫ জন ভর্তিচ্ছু। অপরদিকে ‘সি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী, যেখানে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা প্রায় ৪০ জন।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। ঢাকার ভেতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বিইএএম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Related posts here
অন্যদিকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। এই ইউনিটের জন্য ঢাকার বাইরে কোনো কেন্দ্র রাখা হয়নি।
ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। এর মধ্যে ৭২ নম্বর এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এবং বাকি ১৮ নম্বর এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। ‘এ’ ইউনিটে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। আর ‘সি’ ইউনিটে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাববিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ে প্রশ্ন করা হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা জানান, পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকার পাশাপাশি খুলনা, রাজশাহী ও কুমিল্লায় কেন্দ্র রাখা হয়েছে। বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, ‘সি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৩৭ জন আবেদন করেছে এবং ঢাকার চারটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ জানুয়ারি এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।