

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ’২১ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ও বিদেশে নিজেদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা অতিক্রম করে আজ বিশ্ববিদ্যালয় যে সম্মানজনক অবস্থানে পৌঁছেছে, তার পেছনে শিক্ষার্থীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবন শেষ হলেও অ্যালামনাই হিসেবে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। কর্মজীবনে অগ্রজদের মতো সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার প্রত্যাশাও ব্যক্ত করেন উপাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান বলেন, নির্ধারিত সময়ে শিক্ষাক্রম সম্পন্ন করতে পারা খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যার কৃতিত্ব শিক্ষার্থীদের। আজকের গ্র্যাজুয়েটরাই আগামী দিনে বিশ্বদরবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের মান ও পরিচিতি আরও উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে তারা দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। তারা ’২১ ব্যাচের শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
আয়োজক কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী শরিফ নাঈম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিয়া জামান আরশী ও সীমান্ত সাহা রাতুল। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এদিকে শিক্ষা সমাপনী উৎসবের তৃতীয় ও সমাপনী দিন আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে খুলনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং ’২১ ব্যাচের শিক্ষার্থীদের নিরাপত্তা কমিটির সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি কনসার্টের দিন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।