স্বাস্থ্য


‌‌‘অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারে ২০৫০ সালে দেশে করোনার দ্বিগুণ মৃত্যু হবে’


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ এপ্রিল ২০২২, ০৪:২৪ অপরাহ্ন, সোমবার

‌‌‘অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারে ২০৫০ সালে দেশে করোনার দ্বিগুণ মৃত্যু হবে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে ২০৫০ সালে করোনাভাইরাসের চেয়ে বেশি সংকটে পড়বে দেশ। মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের ফলে আগামী ২০৫০ সালে দেশে করোনাভাইরাসে মৃত্যুর চেয়ে দ্বিগুণ মানুষের মৃত্যু হতে পারে।


তিনি বলেন, সকলের স্বার্থে মাত্রা অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার রোধ করতে হবে। যত্রতত্র এন্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে। রেজিস্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া যাতে কোন ফার্মেসি এন্টিবায়োটিক বিক্রি করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।


সোমবার বিশ্ববিদ্যালয়ে নিজকক্ষে জাপানী তোমাকিই বায়ো লিটিমেটেড, তোমাকিই ইন্ডাসট্রিয়াল কোপানি লিমিটেড ও ওকোহামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতকালে উপাচার্য এসব কথা বলেন। 


বৈঠকে জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ক্লিনিকাল ট্রায়ালসহ নানাবিধ বিষয়ে গবেষণা সম্পর্কে আলোচনা করা হয়। তবে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিএসএমএমইউ উপাচার্য সংশ্লিষ্ট বিভাগ নিয়ে জাপানের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান।

 

সৌজন্য সাক্ষাৎকালে উভয় দেশের ঐতিহ্য, পারস্পারিক সম্প্রীতি ও বন্ধুত্বের অতীত ইতিহাস উঠে আসে। দুই দেশের চিকিৎসা উন্নয়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য শারফুদ্দিন আহমেদ।


তিনি বলেন, বাংলাদেশের সাথে জাপানের দীর্ঘকালের বন্ধুত্ব। জাপান বাংলাদেশের উন্নয়নের সঙ্গী। জাপান সরকারের সহায়তায় বর্তমানে দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের মেট্রোরেল চালুর অপেক্ষায় রয়েছে। গাজীপুর থেকে কাঁচপুর পর্যন্ত দ্বিতীয় মেট্রোরেলও জাপানের সহায়তায় নির্মাণ হবে।


সাক্ষাৎকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান, জাপানী প্রতিনিধি দলের পক্ষে ওকোহামা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মেহরুবা, তোমাকিই ইন্ডাসট্রিয়াল কোম্পানি লিমিটেডের নির্বাহী ব্যবস্থাপক নাকাহার সন্তোষী, তোমাকিই বায়ো লিটিমেটের জেনারেল ম্যানেজার ইমাই জুনইয়া উপস্থিত ছিলেন। 


জনপ্রিয়


স্বাস্থ্য থেকে আরও পড়ুন

থামছেই না হামের দাপট, ২৪ ঘণ্টায় আরও ৪ প্রাণহানি

দেশে থামছেই না হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬০ জন। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে।

কিডনি রোগের আগাম লক্ষণ

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে অনেকেই সাধারণ শারীরিক সমস্যা হিসেবে দেখেন। তবে চিকিৎসকদের মতে, এটি কখনও কখনও শরীরে নীরবে বাসা বাঁধা কিডনি রোগের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। কারণ কিডনির রোগ প্রাথমিক অবস্থায় তেমন কোনো স্পষ্ট উপসর্গ তৈরি না করেই ধীরে ধীরে শরীরের ভেতরে জটিলতা সৃষ্টি করে।

প্রথমবার দেহ থেকে সম্পূর্ণভাবে এইডস অপসরণ করল নোবেলজয়ী আবিষ্কার

জীবাণুমুক্তকরণ ও জিন প্রযুক্তির যুগান্তকারী অগ্রগতি ‘ক্রিসপার-ক্যাস৯’ (CRISPR/Cas9) প্রযুক্তি ব্যবহার করে মানবদেহ থেকে এইচআইভি (HIV) ভাইরাস নির্মূলের সম্ভাবনা তৈরি করেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এই গবেষণা বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে দুরারোগ্য হিসেবে পরিচিত এইচআইভি সংক্রমণের বিরুদ্ধে এটি ভবিষ্যতে কার্যকর সমাধান হতে পারে বলে মনে করছেন গবেষকরা।

ঢামেকে অসুস্থ রোগীকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার খোঁজখবর নিলেন নিজে

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমা (৩২)-কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।'