স্বাস্থ্য


করোনায় আরেকটি মৃত্যু শূন্য দিন, আক্রান্ত ১১৬


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ মার্চ ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার

করোনায় আরেকটি মৃত্যু শূন্য দিন, আক্রান্ত ১১৬

দেশে করোনায় আরও একটি মৃত্যুহীন দিন গেল। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১৬ জন।


সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ৬ শতাংশ। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৯৪ শতাংশ।


আগের দিন সংক্রমণ শনাক্ত হয়েছিল ৮২ জনের। করোনায় মৃত্যু হয়েছিল তিন জনের। গত এক সপ্তাহে পাঁচদিনই করোনায় কারও মৃত্যু হয়নি। গত মঙ্গলবার থেকে টানা তিন দিন করোনায় কোনো মৃত্যু হয়নি।


করোনায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৭ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৪০ জন।




জনপ্রিয়


স্বাস্থ্য থেকে আরও পড়ুন

থামছেই না হামের দাপট, ২৪ ঘণ্টায় আরও ৪ প্রাণহানি

দেশে থামছেই না হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬০ জন। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে।

কিডনি রোগের আগাম লক্ষণ

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে অনেকেই সাধারণ শারীরিক সমস্যা হিসেবে দেখেন। তবে চিকিৎসকদের মতে, এটি কখনও কখনও শরীরে নীরবে বাসা বাঁধা কিডনি রোগের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। কারণ কিডনির রোগ প্রাথমিক অবস্থায় তেমন কোনো স্পষ্ট উপসর্গ তৈরি না করেই ধীরে ধীরে শরীরের ভেতরে জটিলতা সৃষ্টি করে।

প্রথমবার দেহ থেকে সম্পূর্ণভাবে এইডস অপসরণ করল নোবেলজয়ী আবিষ্কার

জীবাণুমুক্তকরণ ও জিন প্রযুক্তির যুগান্তকারী অগ্রগতি ‘ক্রিসপার-ক্যাস৯’ (CRISPR/Cas9) প্রযুক্তি ব্যবহার করে মানবদেহ থেকে এইচআইভি (HIV) ভাইরাস নির্মূলের সম্ভাবনা তৈরি করেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এই গবেষণা বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে দুরারোগ্য হিসেবে পরিচিত এইচআইভি সংক্রমণের বিরুদ্ধে এটি ভবিষ্যতে কার্যকর সমাধান হতে পারে বলে মনে করছেন গবেষকরা।

ঢামেকে অসুস্থ রোগীকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার খোঁজখবর নিলেন নিজে

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমা (৩২)-কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।'