
সামিউল হক খান শাওনঃ
পাকিস্তানেরর সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা মেনে সংসদ বয়কট করেছেন ডেপুটি স্পিকার কাসিম শাহ সুরি। একই সাথে পিটিআই’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহ মাহমুদ কোরেশিও পার্লামেন্ট বয়কটের ঘোষণা দিয়েছেন।
এর ফলে বিরোধী জোটের নেতা শাহবাজ শরীফ সংসদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।
এর আগে জাতীয় পরিষদ ভবনে দলের এমপিদের সঙ্গে এক বৈঠকে জাতীয় পরিষদ থেকে নিজ দলের সব এমপিসহ পদত্যাগ এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পাকিস্তানের জাতীয় পরিষদের আজকের অধিবেশন বয়কটের ঘোষণা দেন ইমরান খান।
সোমবার অ্যাসেম্বলিতে পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হওয়ার আগেই জাতীয় পরিষদ ভবনে দলের সব এমপির সঙ্গে বৈঠক করেন তিনি।


