
দূরবীন ডেস্ক


রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের (Wildberries) দুটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় সাতজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। নিহতদের সবাই এবং আহত ২৫ জনের ঘটনা ঘটেছে মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বভ শহরের একটি গুদামে। অপরদিকে, মস্কো অঞ্চলের ইলেক্ট্রস্টালে অবস্থিত ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ওয়াইল্ডবেরিজের এই প্রধান লজিস্টিকস স্থাপনাগুলো রাশিয়ার ড্রোন উৎপাদন এবং নেভিগেশন সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত উপাদান সরবরাহে ব্যবহৃত হতো। তিনি আরও জানান, একই রাতে ইউক্রেনীয় বাহিনী আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার বিভিন্ন রুশ সামরিক লক্ষ্যবস্তুতেও সফল আঘাত হেনেছে।
অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাতে ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় ১৪ জন নিহত হয়েছেন। ওয়াইল্ডবেরিজকে রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞাপন সংস্থা রুস-এর সঙ্গে একীভূত হয়ে গঠিত আরডব্লিউবি গ্রুপের বাজারমূল্য ফোর্বসের ২০২৬ সালের হিসাব অনুযায়ী প্রায় ১২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। এই হামলাকে রাশিয়া ও কোম্পানির জন্য একটি ‘ভয়ংকর রাত’ বলে উল্লেখ করেছেন ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাতিয়ানা কিম।
তাম্বভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভেশভ টেলিগ্রামে জানিয়েছেন, রাতের শিফটে কর্মরত সাতজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় পৌঁছানোর পর ২৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছিল।
তিনি বলেন, তাম্বভের হামলায় আহত ২৫ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন গুরুতর আহত। আহতদের অধিকাংশের শরীরে শ্র্যাপনেল বা গোলা ও বোমার টুকরোর আঘাত লেগেছে।
এদিকে, মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, ইলেক্ট্রস্টালের ওয়াইল্ডবেরিজ গুদামে হামলায় আহত কয়েকজনের অবস্থাও গুরুতর।
তিনি আরও জানান, রাতে মস্কো অঞ্চলে মোট ৪৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে ভূপাতিত হওয়া একটি ড্রোন রুশ তেলের একটি ডিপোতে আঘাত হানে, এতে সেখানে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রেসিডেন্ট জেলেনস্কিও ইউক্রেনীয় বাহিনীর একটি তেল স্থাপনায় আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: বিবিসি
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।