আন্তর্জাতিক
ভারতে হতে পারে শিক্ষামন্ত্রির পদত্যাগ!

ভারতের শিক্ষা ব্যবস্থায় একের পর এক অনিয়ম, প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদে এবার রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের ডাকা ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে ঘিরে সোমবার দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আয়োজকদের দাবি, মিছিলে হাজারো শিক্ষার্থী, অভিভাবক, সমাজকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেবেন। কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তর এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। মোতায়েন করা হয়েছে শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। বিভিন্ন সড়কে বসানো হয়েছে ব্যারিকেড এবং চলছে যানবাহনে তল্লাশি।
তবে দিল্লি পুলিশ জানিয়েছে, এই মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি। যদিও সিজেপির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, অনুমতি না থাকলেও পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা পার্লামেন্টের দিকে পদযাত্রা করবেন।
শনিবার আন্দোলনে নতুন করে উত্তেজনা তৈরি হয়। সিজেপির সমর্থনে টানা ২১ দিন অনশনরত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে হাসপাতালে নিয়ে যায় বলে অভিযোগ আন্দোলনকারীদের।
হাসপাতালে নেওয়ার পরও অনশন চালিয়ে যাচ্ছেন ওয়াংচুক। সোমবারের মিছিলে তার স্ত্রী গীতাঞ্জলি আংমো অংশ নিতে পারেন বলে জানা গেছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ওয়াংচুককে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে মিছিলে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেও অনশনে বসার ঘোষণা দিয়েছেন। যন্তর মন্তরের সমাবেশে ভারতের জাতীয় পতাকা ও সংবিধান হাতে নিয়ে তিনি আন্দোলনের ঘটনাকে ‘প্রথম বিজয়’ হিসেবে উল্লেখ করেন।
ওয়াংচুক জানিয়েছেন, তিনটি শর্তের যেকোনো একটি পূরণ হলে তিনি অনশন ভাঙবেন। শর্তগুলো হলো—
-
শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতার দায় সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করবে;
-
তিনি ও সিজেপির নেতারা পার্লামেন্টে পৌঁছাতে পারবেন এবং সংসদ সদস্যরা বিষয়টি উত্থাপনের আশ্বাস দেবেন;
-
অথবা সংসদ সদস্যরা হাসপাতালে গিয়ে একই ধরনের আশ্বাস দেবেন।
গত মে মাসে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে অনলাইনে ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে সিজেপির যাত্রা শুরু হয়। পরে তা ধীরে ধীরে দেশজুড়ে বড় আন্দোলনে রূপ নেয়।
আন্দোলনকারীদের প্রধান দাবি, শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতার দায় নিয়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।
তবে আন্দোলনকারীদের গুরুত্ব না দিয়ে ধর্মেন্দ্র প্রধান তাদের ‘বিশৃঙ্খলাকারী শক্তির বি-টিম’ বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারও এখন পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেনি।
আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ। মে মাসের শুরুতে প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করা হয়। ওই পরীক্ষায় প্রায় ২২ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরে ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়।
আন্দোলনকারীদের দাবি, এই ঘটনায় তৈরি হওয়া মানসিক চাপ ও অনিশ্চয়তার কারণে ২০ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শনিবার ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার ঘটনার পর আন্দোলনের উত্তেজনা আরও বেড়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, এখন তাদের দাবি শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সীমাবদ্ধ থাকবে না; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিও তোলা হবে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ককরোচ প্রধান অভিজিৎ দীপকেকে আটক করা হয়নি
ভারতের তরুণদের আলোচিত ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে আন্দোলনটির সংগঠন।

আর্জেন্টিনা হারায় দুঃখ পাইনি: ডোনাল্ড ট্রাম্প
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ে দুঃখ পাননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, দুই দলই ভালো খেলেছে, তবে স্পেনই ছিল তুলনামূলকভাবে ভালো দল এবং তারাই শিরোপার যোগ্য দাবিদার।

রণক্ষেত্র দিল্লি, বন্ধ মোবাইল ইন্টারনেট
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যারিকেড উপেক্ষা করে হাজারো শিক্ষার্থী ও তরুণ রাজপথে নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

ইরানে হামলার পরিধি বাড়ানোর প্রস্তুতি, ইসরাইলে পাঠানো হচ্ছে আরও রিফুয়েলিং বিমান
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে ইসরাইলে আরও কয়েক ডজন জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান পাঠানোর প্রস্তুতি চলছে বলে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।








