

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ভবিষ্যতের জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। প্রতিবেদনটি প্রকাশের পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য উত্তরসূরিদের নিয়ে যখন নানা জল্পনা চলছে, তখনই ইনফান্তিনোর নাম সামনে আসে। ট্রাম্পের ঘনিষ্ঠদের দাবি, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্ব দিতে গিয়ে ইনফান্তিনো যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করেছেন, সেটিই তাকে জাতিসংঘের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার জন্য শক্তিশালী প্রার্থী করে তুলতে পারে। বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় গড়ে তোলা এবং ভিন্ন মতের পক্ষগুলোকে একই টেবিলে আনার দক্ষতাও তার বড় শক্তি বলে মনে করছেন তারা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনকে ঘিরে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। গত বছর ট্রাম্পের হাতে ‘ফিফা শান্তি পুরস্কার’ তুলে দেওয়ার ঘটনাকেও এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে এই আলোচনা যতই জোরালো হোক, জাতিসংঘের মহাসচিব হওয়ার বিষয়ে ইনফান্তিনোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আগ্রহ প্রকাশ করা হয়নি। ট্রাম্পের সঙ্গে এ নিয়ে তার কোনো আলোচনা হয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়। বরং তিনি ইতোমধ্যে জানিয়েছেন, আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতির নির্বাচনে আবারও প্রার্থী হবেন।
জাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া বেশ জটিল। একজন প্রার্থীকে প্রথমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থন পেতে হয়। এরপর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসির নামও আলোচনায় রয়েছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।