
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে দেশটির মারিউপোল শহরে ১০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বয়চেঙ্কো। ইউএস নিউজ।
তিনি আরো বলেন,মারিউপোলের শহরের ৯০ শতাংশেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন অঞ্চলে এখনো ১ লাখ ২০ হাজারের বেশি বেসামরিক মানুষ আছে। যাদের খাদ্য, জল, জ্বালানি ও ওষুধ জরুরি প্রয়োজন।
মেয়র বলেন, মৃতদেহগুলো রাস্তায় কার্পেটের মতো রাখা ছিল। মৃতদেহ পোড়ার ভাসমান চুল্লিগুলো ট্রাকের আকারে এসেছে, মৃতদেহগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে।
একইসঙ্গে রুশ বাহিনী এসব মৃতদেহের একটি অংশ হীমঘরে রেখেছে, এবং অপর অংশ পুড়িয়ে ফেলছে বলে অভিযোগ তার। খবর বিবিসি’র।
তবে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া মারিউপোলের মেয়রের দাবী সত্যতা পায়নি বিবিসি।


