
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়েসহ ৩৯৮ রুশ নাগরিককে কালো তালিকা ভুক্ত করেছে জাপান। এছাড়াও মঙ্গলবার দেশটির ২৮টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে জাপানে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনও সম্পদ থাকলে সেগুলো জব্দ করা হবে। আল জাজিরা,জাপান টাইমস।
প্রতিবেদনে বলা হয়,রুশ প্রেসিডেন্ট পুতিনের দুই কন্যার পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী মারিয়া লাভরোভা এবং কন্যা একেতেরিনা লাভরোভার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে পুতিন কন্যাদের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা হচ্ছেন মারিয়া ভরোন্তোসভা এবং ক্যাটেরিনা টিখোনোভা। মার্কিন কর্মকর্তাদের ধারণা,দুই সন্তানের মাধ্যমে নিজের সম্পদ লুকিয়ে রেখেছেন পুতিন।
ধারণা করা হচ্ছে ইউক্রেনে সহিংসতা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞা পাচ্ছে রাশিয়া। ইউক্রেনে দুই মাস ধরে চলা রুশ বাহিনীর আগ্রাসী অভিযানে বিপর্যস্ত দেশটির নাগরিক। বেশ কয়েকটি শহরের ৯০ শতাংশেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন অঞ্চলে আটকা পরেছে কয়েক লাখ বেসামরিক নাগরিক। যাদের খাদ্য,পানি,জ্বালানি ও ওষুধ জরুরি প্রয়োজন।



