ইউক্রেন-রাশিয়া সংঘাতের ৪৮ তম দিন এসে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে রাশিয়া। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এমন দাবি করেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর- বিবিসি।

এ সময় পুতিনকে খোঁচা দিয়ে জেলেনস্কি বলেন, সকলের কি মনে আছে ! রাশিয়া কিভাবে অহংকার করে বলেছিল, ৪৮ ঘণ্টার মধ্যে কিয়েভ দখল করে নেবে? ৪৮ ঘণ্টা ইতোমধ্যে ৪৮ দিনে প্রসারিত হয়েছে।

এদিকে সোভিয়েত যুগে আফগানিস্তানে দশ বছরের যুদ্ধের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া।

citytouch 728-X-90

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো ইউক্রেনে চালানো সামরিক অভিযানকে ‘পুতিন ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিভিন্ন শহরে সামরিক অভিযান চালাচ্ছে পুতিন বাহিনী। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় সৈন্যরা।