ইউক্রেনের বুচা নগরীতে এখনও পর্যন্ত চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানী কিয়েভের কাছেই অবস্থিত এই শহরটির মেয়র এমন তথ্য জানিয়েছেন।

মেয়র আনাতোলি ফেডোরুক বলেন, কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ৪০৩ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে। রাশিয়ার দখলদারিত্বে থাকার সময় এসব মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তারা।

বিফ্রিংয়ে তিনি আরো বলেন, গত মাসের শেষের দিকে রুশ সেনা প্রত্যাহার করে নেওয়ায় বাসিন্দাদের শহরে ফিরে আসা খুব জরুরি হয়ে পড়েছে।

citytouch 728-X-90

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিভিন্ন শহরে সামরিক অভিযান চালাচ্ছে পুতিন বাহিনী। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় সৈন্যরা।