
যুদ্ধ দীর্ঘায়িত করার ইঙ্গিত দিয়ে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার কাছে ইউক্রেনে হামলা করা ছাড়া আর কোন পথ খোলা ছিল না।
স্থানীয় সময় মঙ্গলবার শেষ বিকেলে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, যেহেতু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাই আমরা আমাদের লক্ষ্য অর্জন করবোই। এক্ষেত্রে কোন সন্দেহ নেই।
ইউক্রেনে নব্য নাৎসিবাদ চর্চারও অভিযোগ করে পুতিন বলেন, নাৎসি মতাদর্শ ইউক্রেনের বাস্তবতা হয়ে উঠেছে। এই হামলা শুধুমাত্র রুশ ভাষাভাষীদের রক্ষা এবং রুশবিরোধী প্রচারণা ঠেকাতেই ইউক্রেন হামলা।
বক্তব্যে পুতিন আরও বলেন, ইউক্রেনে অভিযানের লক্ষ্য মহৎ। তাই এটি অর্জিত হবেই।


