চলমান যুদ্ধের কারণে এক মাসেরও বেশি সময় ধরে নিজেদের মধ্যে সামনাসামনি দেখা হয়নি ইউক্রেনীয় রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং তাঁর অর্ধাঙ্গিনী ওলেনা জেলেনস্কার। একই সাথে এই সময়টায় নিজ সন্তানদেরও কোলে তুলে আদর করতে পারেন নাই জেলেনস্কি।

এক সাক্ষাৎকারে ওলেনা জেলেনস্কা এ তথ্য জানিয়ে আরও বলেন, সে (জেলেনস্কি) ও তার কর্মীরা প্রেসিডেন্ট কার্যালয়ে থাকে। বিপদের ঝুঁকি থাকায় সন্তানদের এবং আমাকে সেখানে থাকতে নিষেধ করা হয়েছে। আমাদের শুধু ফোনে যোগাযোগ হয়।

৪৪ বছর বয়সী ওলেনা আরও বলেন, জেলেনস্কি স্বামী হিসেবে একজন দারুণ মানুষ একজন অসাধারণ বাবাও বটে।

citytouch 728-X-90

ওলেনা ও জেলেনস্কির জন্ম ও পড়াশোনা একই শহর এবং একই স্কুলে। উচ্চ শিক্ষা গ্রহণ করতে এসে দুজন দুই পথে পাড়ি জমান। ওলেনা বনে যান একজন আর্কিটেক্ট। আর ভলোদিমির আইনে গ্রাজুয়েট। এরপর শুরু হয় তাদের প্রণয়। দীর্ঘ আট বছর পর তারা ২০০৩ সালে গাঁটছড়া বাধেন। এরপর কন্যা ওলেকসান্দ্রার জন্ম ২০০৪ সালে আর ছেলে কিরিলিওর জন্ম হয় ২০১৩ সালে।