পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ‘আন্তর্জাতিক ভিক্ষুক’ বলে মন্তব্য করেছেন ইমরান খানের তেহেরিক-ই-ইনসাফের সংসদ সদস্য ফাহিম খান।

সোমবার পার্লামেন্টের ভেতরে ফাহিম খান নিজেই এই ভিডিওটি রেকর্ড করেন। পরে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়।

এ ভিডিওতে ফাহিম খানকে বলতে শোনা যায়, এখন আমি জাতীয় পরিষদে রয়েছি। আমি এখন সকলের সঙ্গে একজন আন্তর্জাতিক ভিক্ষুকের পরিচয় করিয়ে দিব। এটা বলেই তিনি মোবাইল ফোনের ক্যামেরা শাহবাজ শরিফের দিকে তাক করান।

citytouch 728-X-90

ইমরান খানের সমর্থকরা ফাহিমের সাহসিকতার প্রশংসা করেন এবং নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পরেই পাকিস্তান পার্লামেন্টের নিম্মকক্ষে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নির্বাচন। পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার আগেই নির্বাচন ওয়ার্ক আউট করে ইমরান খানের দলীয় প্রার্থীরা।

পরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৭৪ ভোটে দেশটির ২৩ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ বা পিএমএলএন-এর প্রধান শাহবাজ শরিফ।