৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ইউক্রেনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
হেড অফ ডিজিটাল মিডিয়া

রাশিয়ার সামরিক হামলা প্রতিহত করতে ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে রুশ হামলা মোকাবিলায় এ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এবারের প্যাকেজে আর্টিলারি ব্যবস্থা, অর্টিলারি রাউন্ডস, সাঁজোয়া যান ও হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলমান ইউক্রেন সংঘাতের পরিস্থিতি নিয়ে ফোনালাপে জো বাইডেনের আলোচনার সময় পশ্চিমাদের কাছে আরও সাহায্য চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পরেই তাৎক্ষণিক সামরিক সহায়তার ঘোষণা দেন বাইডেন। সহায়তার ঘোষণার পরপরই ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।
ইউক্রেনে রাশিয়ার হামলার পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে দুইশ ৪০ কোটি ডলারে। তবে এসব সামরিক সহায়তার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয় না বাইডেন প্রশাসনের। তাই খুব দ্রুতই এসব অস্ত্র ইউক্রেনে পৌঁছে যাবে।



