
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যে যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
স্থানীয় গভর্নর আমিনু তাম্বুওয়াল বলেন, সাগরী নদীতে ৩৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। আরোহীর বেশিরভাগই ছিলেন নারী। পরে ডুবুরিরা ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ধারণা করা হচ্ছে, ধারণার ক্ষমতার বেশি যাত্রী বহন, খারাপ আবহাওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাবে নাইজেরিয়ায় প্রায়ই নৌকা দুর্ঘটনা ঘটে। এতে করে বহু মানুষ প্রাণ হারায়।


