
রাশিয়ার একটি যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার না করলেও জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ায় ব্যাপক পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।
বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ফ্ল্যাগশিপ, অর্থাৎ অন্যতম যুদ্ধজাহাজ মসকভা ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। তবে কীভাবে তা হয়েছে, সে বিষয়ে রাশিয়া কিছু জানায়নি। তারা কেবল জানিয়েছে, বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে।
ইউটিউব ব্রডকাস্টে তিনি আরও বলেন, জাহাজটি ব্যাপকভাবে পুড়ে গেছে। রুশ এই যুদ্ধজাহাজটিতে ৫১০ জন ক্রু রয়েছেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে আমরা তা বুঝতে পারছি না। তবে এখন উত্তাল সাগরে রাশিয়া কোনো সাহায্য পাবে কি না সেটিও অনিশ্চিত।
ইউক্রেন রাশিয়া সংঘাতের শুরু থেকে মস্কোভাসহ মোট ২টি জাহাজ ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে।
গত মাসে ইউক্রেন আজভ সমুদ্রে স্থলবাহিনীকে সহায়তা দেওয়ার জন্য মোতায়েন করা জাহাজ ওরস্ককে ধ্বংস করার দাবি জানায়।


