পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুক্তরাষ্ট্র সময় বুধবার ব্লিনকেন তাকে অভিনন্দন জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন,পাকিস্তান ৭৫ বছর ধরেই যৌথ স্বার্থে আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা এই সম্পর্ককে মূল্যায়ন করি। যুক্তরাষ্ট্র নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানাচ্ছি।

এছাড়াও যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক পাকিস্তানকে উভয় দেশের স্বার্থে অপরিহার্য বলে মনে করে।

citytouch 728-X-90

এর আগে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মুসলিম লীগের প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ।

বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করেছে মার্কিনিরা এমন অভিযোগ উঠার পর বাইডেন প্রশাসন থেকে এই অভিনন্দনের বাণী এলো।